1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

বাকেরগঞ্জে তুলাতলা নদী থেকে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে তুলাতলা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের ঘটনা
বরিশালের বাকেরগঞ্জে তুলাতলা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার তুলাতলা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের চরসমদ্দী বালিগ্রাম সংলগ্ন নদীর পূর্ব-দক্ষিণ পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে এসআই আহসান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট