1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
যমুনা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ফিরলেন নিজ বাসভবনে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরানের সর্বোচ্চ নেতার বাসভবন ধ্বংসের দাবি বাঘায় বিএনপির বিশাল ইফতার ও দোয়া মাহফিল: মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি বাকেরগঞ্জ পৌরসভা ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে জনপ্রিয় সোহাগ মাঝি শেরপুরে ৫,২০০ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ মাদক কারবারি আটক ইসলামপুরে ইউপি চেয়ারম্যানকে কার্যালয়ে ঢুকে মারধর, হাসপাতালে দেখতে গেলেন এমপি লক্ষ্মীপুরে ২ মাস মাছ ধরা নিষিদ্ধ: জাটকা সংরক্ষণে কঠোর অবস্থানে প্রশাসন, চাল পাচ্ছেন জেলেরা চিরিরবন্দরে বাসের ধাক্কায় আরএফএল প্রতিনিধি নিহত: মহাসড়ক অবরোধ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাথরাজ খাল পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ সংসদে বিল আকারে পেশ করা হবে: আইনমন্ত্রী

বাঘায় পানিবন্দি পরিবারের পাশে দাঁড়ালেন নুরুজ্জামান খান মানিক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘায় পানিবন্দি মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করছেন বিএনপি নেতা নুরুজ্জামান খান মানিক
বাঘার পানিবন্দি পরিবারের পাশে দাঁড়িয়ে উপহার সামগ্রী দিলেন নুরুজ্জামান খান মানিক

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো :
রাজশাহীর বাঘা উপজেলায় অতিরিক্ত বৃষ্টিতে পানিবন্দি মানুষের খোঁজখবর নিতে এলাকায় যান বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চারঘাট–বাঘা আসনের মনোনয়নপ্রত্যাশী নুরুজ্জামান খান মানিক। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে তিনি আড়পাড়া গুচ্ছগ্রামের পানিবন্দি ২৭টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

পানিবন্দি এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাফিউল ইসলাম নান্নু, বাঘা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হামিদুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র রোকনুজ্জামান মিঠু, ফারুক খান, ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা আলম, শিক্ষক আবু তালেব চুন্নু, সাবেক ইউপি সদস্য আলমগীর মিঞা, যুবদল নেতা রবিউল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় নুরুজ্জামান খান মানিক বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পানিবন্দি এলাকা পরিদর্শন করেছি এবং আড়পাড়া আশ্রয়ণ প্রকল্পের ২৭ পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দিয়েছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট