1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

মা ইলিশ রক্ষায় অভিযানের মাঠে বাকেরগঞ্জের ইউএনও রুমানা আফরোজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে
মা ইলিশ রক্ষায় অভিযানে মাঠে বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ
মা ইলিশ রক্ষায় মাঠে নামলেন বাকেরগঞ্জের ইউএনও রুমানা আফরোজ

শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি :
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বরিশালের বাকেরগঞ্জে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে তিনি নিজেই বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

সরকারের ঘোষিত নির্দেশনা অনুযায়ী, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এই কর্মসূচি কার্যকর করতে জনস্বার্থে দিনভর মাঠে দেখা যায় ইউএনও রুমানা আফরোজকে।

অভিযানে ইউএনও রুমানা আফরোজের সঙ্গে অংশ নেন বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারা। এ সময় সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

সরকারি এ উদ্যোগের ফলে স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং মা ইলিশ রক্ষার আন্দোলন আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট