1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৭২২ পিস ভারতীয় ‘পন্ডস’ ফেসওয়াশ জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পন্ডস ফেসওয়াশের ৭২২ পিস জব্দ
ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পন্ডস ফেসওয়াশের ৭২২ পিস জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেসওয়াশ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার কংশা ইউনিয়নের তাওয়াকুচা গজারীবাগান সংলগ্ন মায়াবি লেক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের নির্দেশনায় নায়েক সুবেদার মো. আতিয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তে নিয়মিত টহলের সময় এই অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ব্র্যান্ডের ‘পন্ডস’ নামের ৭২২ পিস ফেসওয়াশ উদ্ধার করা হয়।

তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো. আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,

“উদ্ধারকৃত ফেসওয়াশের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ লাখ ৮৮ হাজার ৮শ টাকা। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান দমন ও নিরাপত্তা জোরদারে বিজিবির টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট