1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ধানের শীষের পক্ষে ৩১ দফা তুলে ধরে গণসংযোগে ব্যস্ত গাইবান্ধার বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
গাইবান্ধায় ধানের শীষের পক্ষে ৩১ দফা তুলে ধরে গণসংযোগ করছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক
গাইবান্ধায় ধানের শীষের পক্ষে ৩১ দফা তুলে ধরে গণসংযোগ করছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক

আশরাফুল ইসলাম, গাইবান্ধা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরে তারা ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী এলাকার তৃণমূল পর্যায়ে।

সারাদেশের মতো গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনেও চলছে এমন গণসংযোগ। এই আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী, গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক প্রতিদিনই ছুটে চলেছেন উপজেলার হাট-বাজার, গ্রাম-গঞ্জ ও পাড়া-মহল্লায়। তিনি ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন কামনা করছেন এবং একই সঙ্গে তারেক রহমানের ৩১ দফা সংস্কার কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন।

রফিকুল ইসলাম রফিক বলেন,

“আমরা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নেমেছি। ধানের শীষের বিজয়ই হবে জনগণের বিজয়।”

গণসংযোগ চলাকালে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ নেতৃত্বের জন্য দোয়া কামনা করেন।

তার সঙ্গে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত থেকে গণসংযোগে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট