1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে বাঘায় শিশুদের জন্মসনদ ও উপহার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে রাজশাহীর বাঘায় শিশুদের হাতে জন্মসনদ ও উপহার সামগ্রী তুলে দিচ্ছেন পৌর প্রশাসক শাম্মী আক্তার।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে রাজশাহীর বাঘায় শিশুদের হাতে জন্মসনদ ও উপহার সামগ্রী তুলে দিচ্ছেন পৌর প্রশাসক শাম্মী আক্তার।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ উপলক্ষে রাজশাহীর বাঘায় শিশুদের জন্মসনদ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বাঘা পৌরসভা প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে জন্মসনদ ও উপহার সামগ্রী তুলে দেন বাঘা পৌরসভার প্রশাসক শাম্মী আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনসুর আলী, সমাজসেবা কর্মকর্তা খন্দকার মোসারফ হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম এবং হিসাব কর্মকর্তা হাসান আলী।

অনুষ্ঠানে শিশুদের উপহার হিসেবে কোলবালিশ, মশারি ও বেবি সেট সামগ্রী প্রদান করা হয়। বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি মৌলিক নাগরিক অধিকার, যা প্রতিটি মানুষের পরিচয় ও নাগরিক সেবা পাওয়ার ভিত্তি তৈরি করে।

প্রসঙ্গত, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ অনুযায়ী, কোনো শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অংশ হিসেবে বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে ৮০ শতাংশ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্যে প্রতি বছর ৬ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ উদযাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট