1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের নির্বাচনী জনসভা: গোলাম কিবরিয়াকে বিজয়ী করার আহ্বান জয়পুরহাট-১ আসনে ধানের শীষের সমর্থনে বিশাল নির্বাচনী মিছিল

এ যুগের ‘হাতেম তাই’: বাঘা-চারঘাটের কৃতি সন্তান আমিনুল ইসলাম মিঠু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে
এ যুগের হাতেম তাই: বাঘা-চারঘাটের কৃতি সন্তান আমিনুল ইসলাম মিঠু
এ যুগের হাতেম তাই: বাঘা-চারঘাটের কৃতি সন্তান আমিনুল ইসলাম মিঠু

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
রাজশাহী বিভাগের বাঘা-চারঘাটের মানুষের কাছে আমিনুল ইসলাম মিঠু নামটি এখন মানবিকতার প্রতিশব্দে পরিণত হয়েছে। তিনি যেন এ যুগের হাতেম তাই—যিনি নিজের সবটুকু বিলিয়ে দিতে চান অসহায় মানুষের কল্যাণে। আমেরিকান প্রবাসী, সাবেক ছাত্রনেতা এবং সমাজসেবক হিসেবে তিনি তার মানবিক কাজের মাধ্যমে এলাকাবাসীর হৃদয়ে বিশেষ স্থান তৈরি করেছেন।

আমিনুল ইসলাম মিঠুর কাছে উন্নয়ন মানে শুধুই অবকাঠামোগত পরিবর্তন নয়; মানুষের পাশে দাঁড়ানোই তার মূল মন্ত্র। অসময়ে বা অসহায় মুহূর্তে তিনি সকলের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে মানবিক সহযোগিতা প্রদান করে চলেছেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ থেকে শুরু করে ব্যক্তিগত অনুদান—সবক্ষেত্রেই তার উদার অনুদান অব্যাহত রয়েছে।

তিনি কেবল নামেই নয়, কাজে একজন প্রকৃত দাতা। চারঘাট-বাঘার এই কৃতি সন্তান এলাকার মানুষের সুখে হাসতে এবং দুঃখে কাঁদতে জানেন। তার জীবন মানেই মানবসেবা, আর রাজনীতি মানেই জনগণের প্রতি নিঃশর্ত ভালোবাসা।

এলাকাবাসীর বিশ্বাস, আমিনুল ইসলাম মিঠু সবসময় তাদের পাশে থাকবেন। তিনি মানুষের হৃদয়ে মানবতার আলো জ্বালিয়ে রাখছেন চিরকাল, আর তার এই নিঃস্বার্থ দ্বীনের খেদমত ও জনসেবার জন্য সর্বস্তরের মানুষ তার জন্য দোয়া করে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট