1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

চাটখিলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে
চাটখিলে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবসের র‍্যালিতে অংশ নিচ্ছেন প্রবীণ ও নবীনরা।
চাটখিলে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবসের র‍্যালিতে অংশ নিচ্ছেন প্রবীণ ও নবীনরা।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:
“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো—সযত্নে তোমায় রাখবো আগলে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর চাটখিলে উদযাপিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিনটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহমেদ হানিফ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন।

বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও জাতির ভিত্তি। তাদের অভিজ্ঞতা, ত্যাগ ও প্রজ্ঞা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাই প্রবীণদের সম্মান ও যত্ন নেওয়া সামাজিক দায়িত্বের পাশাপাশি নৈতিক দায়িত্বও বটে।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নবীন ও প্রবীণ নাগরিকরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট