1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাকেরগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ‘মা’ ইলিশ ধরায় ৩ জেলের ২০ দিনের কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জের কারখানা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় তিন জেলের কারাদণ্ড—ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ইউএনও রুমানা আফরোজ।
বাকেরগঞ্জের কারখানা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় তিন জেলের কারাদণ্ড—ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ইউএনও রুমানা আফরোজ।

বরিশাল প্রতিনিধি:

ইলিশের প্রজনন মৌসুমে জারি করা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ‘মা’ ইলিশ ধরার অপরাধে বরিশালের বাকেরগঞ্জে তিন জেলেকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার কারখানা নদীতে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার সময় পাঁচ জেলেকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজন জেলেকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং বয়স কম থাকায় বাকি দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—
মো. রাজু খান (২৭), পিতা আবদুর রব খান, গ্রাম গোবিন্দপুর,
খোকন হাওলাদার (৩২), পিতা আমজেদ হাওলাদার,
শহিদ খান (৩৮), পিতা কাসেম খান— তিনজনই দূর্গাপাশা ইউনিয়নের বাসিন্দা।

উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম জানান,

“ইলিশ মাছের প্রজনন মৌসুম হওয়ায় বর্তমানে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এই সময় মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ।”

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় উপজেলার বিভিন্ন নদ-নদীতে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত ও মৎস্য বিভাগের টিম অভিযান পরিচালনা করছে, যাতে কেউ আইন ভঙ্গ করতে না পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট