1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বাঘায় প্রেমঘটিত কারণে কিশোরীর আত্মহত্যা: ফ্যানের সঙ্গে ঝুলে শেষ হলো সুমির জীবন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘার পাকুড়িয়া গ্রামে প্রেমঘটিত কারণে কিশোরী ইসরাত জাহান সুমির আত্মহত্যার ঘটনায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:

রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে প্রেমঘটিত কারণে ইসরাত জাহান সুমি (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিট থেকে শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টার মধ্যে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুমি রাতে নিজের শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। সকালে পরিবারের লোকজন ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে সুমির বাবা জহুরুল ইসলাম বড় ভাই ইমদাদুল ইসলাম ও প্রতিবেশীদের সহায়তায় জানালা ভেঙে ঘরের ভেতর তাকান। সেখানে দেখা যায়, সুমি ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

পরে তার চাচা জানালা দিয়ে ঘরে প্রবেশ করে ওড়নার গিট খুলে নিচে নামান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বিষয়টি বাঘা থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়।

এ ঘটনায় বাঘা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমঘটিত কারণে সুমি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

পাকুড়িয়া গ্রামের বাসিন্দারা বলেন, “সুমি শান্ত ও মিশুক স্বভাবের মেয়ে ছিল। এমন সিদ্ধান্ত নিতে পারে তা কেউ ভাবতেই পারছে না।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট