1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

জনগণের বিপক্ষে অবস্থানকারীদের বিচার করতে হবে: রংপুরে এনসিপি নেতা আখতার হোসেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে
রংপুরে এনসিপি নেতা আখতার হোসেনের সংবাদ সম্মেলনে জনগণের বিপক্ষে থাকা বাহিনীর বিচার দাবি
রংপুরে এনসিপি নেতা আখতার হোসেনের সংবাদ সম্মেলনে জনগণের বিপক্ষে থাকা বাহিনীর বিচার দাবি

শরিফা বেগম শিউলী | স্টাফ রিপোর্টার

রংপুরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “জুলাই আন্দোলনে যারা ছাত্র-জনতার পাশে ছিলেন আমরা তাদের অভিনন্দন জানাই। কিন্তু সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবির যেসব সদস্য জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।”

শনিবার (১১ অক্টোবর) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার শাসনামলে গুম-খুন ও আয়নাঘরসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তৎকালীন সেনা কর্মকর্তাদের কঠোর সমালোচনা করে আখতার বলেন, “সেনাবাহিনীর কিছু জেনারেল হাসিনার আনুকূল্য পেতে গুম ও খুনের সাথে জড়িয়ে পড়েছিলেন। তারা শুধু একটি পরিবার নয়, গোটা দেশের গণতন্ত্রকেই ধ্বংস করেছেন। সেনাবাহিনীর মর্যাদাও ক্ষুণ্ন করেছেন।”

তিনি আরও বলেন, “এই বাহিনীর সদস্যদের দ্বারা গুম-খুন না হলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতে পারতেন না। তাই সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থাকে জনগণের প্রকৃত প্রতিষ্ঠানে পরিণত করতে হলে তাদের বিচার নিশ্চিত করতে হবে।”

আখতার হোসেন জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি এখনো কোনো দলের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেনি। তিনি বলেন, “জাতীয় স্বার্থে যদি জোট প্রয়োজন হয়, এনসিপি তাতে উন্মুক্ত। আমরা দল নয়, দেশের মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে রাজনীতি করি।”

তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচনের আগে বিচার ও প্রয়োজনে সংস্কার করতে হবে—এটাই জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা। ঐক্যমত কমিশনের উদ্যোগে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠায় এনসিপি অংশ নেবে এবং স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে।”

এর আগে আখতার হোসেন ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর হয়ে রংপুরে পৌঁছান। পরে প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত করে পরিবারের সঙ্গে দেখা করেন। এরপর শহীদ আবু সাঈদ চত্বরে নেতাকর্মীদের সংবর্ধনা গ্রহণ ও মোটরসাইকেল শোডাউনে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট