1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ৯ জনের কারাদণ্ড, ১০ অটোভ্যান ও ট্রলি জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়; জব্দ করা হয় ১০টি অটোভ্যান ও একটি ট্রলি।
ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়; জব্দ করা হয় ১০টি অটোভ্যান ও একটি ট্রলি।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি । 
শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে নয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এ রায় দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

দণ্ডপ্রাপ্তরা হলেন— আকতার হোসেন, মাহবুল, আব্দুল মজিদ, রিপন মিয়া, রবিউল ইসলাম, হারুন অর রশিদ, মোস্তফা, মামুন ও আছর উদ্দিন।
এর মধ্যে রবিউল ইসলামকে ২ দিনের, আছর উদ্দিনকে ২৫ দিনের এবং বাকিদের ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি বালু মহাল বন্ধ থাকলেও উপজেলার কালঘোষা ও গজনী বিট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন চলছিল। ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে অভিযান চালিয়ে ১০টি ব্যাটারিচালিত অটোভ্যান ও একটি ট্রলি বালুসহ জব্দ করা হয়।

পরে দুপুরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪ ধারার লঙ্ঘন এবং ১৫(১) ধারার অপরাধে নয়জনকে দণ্ডাদেশ দেওয়া হয়।

অভিযান শেষে দণ্ডপ্রাপ্তদের প্রিজনভ্যানে করে সরাসরি শেরপুর জেলা কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন।

এ বিষয়ে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “সরকারি বালু মহাল বন্ধ থাকা অবস্থায় কেউ অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট