1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

পঞ্চগড়ে মাদরাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ, তথ্য দিতে গড়িমসি সুপারের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভুটুজোত পাঠানপাড়া দাখিল মাদরাসায় নিয়োগে অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা — তথ্য অধিকার আইনেও মিলছে না তথ্য।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভুটুজোত পাঠানপাড়া দাখিল মাদরাসায় নিয়োগে অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা — তথ্য অধিকার আইনেও মিলছে না তথ্য।

তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য পাননি সাংবাদিক, সভাপতি নিষেধ করেছেন বলে দাবি সুপারের

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়ঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভুটুজোত পাঠানপাড়া দাখিল মাদরাসায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে—প্রতিষ্ঠানটির সুপারিনটেনডেন্ট আব্দুল আজিজ তথ্য অধিকার আইনে আবেদন করার পরও নির্ধারিত তথ্য দিচ্ছেন না।

জানা যায়, স্থানীয় এক সংবাদকর্মী নিয়ম মেনে তথ্য অধিকার আইনের নির্দিষ্ট ফরমে সহ-সুপারসহ চারটি পদে নিয়োগ সংক্রান্ত তথ্য চেয়ে আবেদন করেন। তবে প্রায় এক মাস ঘুরিয়ে সোমবার (১৩ অক্টোবর) মাদরাসার সুপার জানান, প্রতিষ্ঠানের সভাপতি তথ্য দিতে নিষেধ করেছেন।

এ বিষয়ে মাদরাসার কমিটির আহ্বায়ক আনিছুর রহমান বলেন, “তথ্য বিষয়ে সুপারের সঙ্গে আমার কোনো কথা হয়নি। আইন অনুযায়ী তথ্য অবশ্যই দিতে হবে।”

এদিকে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সাংবাদিক বজলুর রহমান বলেন, “শিক্ষক-কর্মচারীরা জনগণের করের টাকায় বেতন পান। তথ্য গোপন করার অধিকার তাদের নেই। সাংবাদিকরা যখন তথ্য চান, তখন সহযোগিতা করার কথা, কিন্তু এখানে ঘটছে উল্টো চিত্র।”

অভিযোগকারী সংবাদকর্মী সাইদুজ্জামান বলেন, “শুনেছি, সুপার পূর্বের তারিখ দেখিয়ে চারজনকে অনিয়মের মাধ্যমে নিয়োগ দিয়েছেন। বিষয়টি জানার জন্য আবেদন করেছিলাম, কিন্তু তিনি তথ্য না দিয়ে হয়রানি করছেন।”

স্থানীয়রা বলছেন, এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট