1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

বাকেরগঞ্জে নাসির মৃধার পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে নাসির মৃধার পরিবারের পক্ষে মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রামবাসী ও পরিবারের সদস্যরা
বাকেরগঞ্জের ভোত্রা বাজারে নাসির মৃধার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত — ছবি: প্রতিনিধি

শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি :
বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের ভোত্রা বাজারে প্রতিষ্ঠিত ব্যবসায়ী নাসির মৃধার পরিবারের বিরুদ্ধে চুরির মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় ভোত্রা বাজারে কয়েকশত নারী-পুরুষের উপস্থিতিতে আয়োজিত মানববন্ধনে নাসির মৃধার পক্ষে বক্তব্য দেন তার ছেলে সিরাজুল ইসলাম

সিরাজুল ইসলাম বলেন,

“আমার বাবা ভোত্রা বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি এই বাজারে ৪০ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন। এছাড়া আমার একটি টিনের দোকানও রয়েছে। ব্যক্তিগত আক্রোশের কারণে পার্শ্ববর্তী দোকানদার নুরুল আমিন কাজী ও একটি কুচক্রী মহল আমাদের পরিবারের ৩ জনের বিরুদ্ধে থানায় মিথ্যা চুরির অভিযোগ দায়ের করে। যদিও থানা পুলিশ তদন্ত করে মামলা গ্রহণ না করলেও, তারা পুনরায় আমাদের পরিবারের ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে এবং বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে।”

তিনি আরও বলেন,

“এভাবে আমাদের মানবাধিকার ও নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। গ্রামবাসী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজ শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি যেন সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হয় এবং দোষীদের মাধ্যমে নির্দোষ ব্যক্তিদের সম্মানহানি থেকে রক্ষা পাওয়া যায়।”

মানববন্ধনে স্থানীয় জনগণ শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করে নাসির মৃধার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট