1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

টঙ্গীতে ড্রেনের ভেতরে গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণ, এলাকায় চরম আতঙ্ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গীতে ড্রেনের ভেতর গ্যাস লাইনে বিস্ফোরণের পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা
টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় ড্রেনের নিচে গ্যাস লাইনে বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে ড্রেনের নিচ দিয়ে যাওয়া গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) রাতে টঙ্গী পশ্চিম থানার পাশের খাঁ-পাড়া স্কুলের সামনে এ বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ড্রেনের ঢাকনা উড়ে যায় এবং ভেতর থেকে আগুনের শিখা বের হতে থাকে। মুহূর্তেই আশপাশের দোকানপাটের কর্মচারী ও পথচারীরা দৌড়ে নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ড্রেনের নিচে থাকা গ্যাস লাইনে লিকেজ থাকায় গ্যাস কোম্পানির কর্মীরা জরুরি মেরামত কাজ শুরু করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনে লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, এখন গ্যাস লাইন মেরামতের কাজ চলছে।”

বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা বাসাবাড়ি থেকে বেরিয়ে পড়েন। অনেকেই অভিযোগ করেছেন, এলাকার পুরোনো গ্যাস লাইনগুলো দীর্ঘদিন মেরামত না হওয়ায় এগুলো এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা বিস্ফোরণস্থল ঘিরে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট