1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

চাটখিলের জনতা বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামগঞ্জ একাদশের জয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে
চাটখিলে জনতা হাই স্কুল মাঠে জনতা বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছেন রামগঞ্জ একাদশের খেলোয়াড়রা
চাটখিলে জনতা হাই স্কুল মাঠে জনতা বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছেন রামগঞ্জ একাদশের খেলোয়াড়রা

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:

“ক্রীড়াকে ভালোবাসি, মাদককে না বলি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল উপজেলায় জনতা বাজার ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জনতা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রামগঞ্জ একাদশ ১–০ গোলে হোসেনপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আনিছ আহমেদ হানিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী এবং চাটখিল প্রেসক্লাবের সভাপতি আনিছ আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা নূরুল আমিন, জনতা বাজার কমিটির সাধারণ সম্পাদক মিরাজ ভূঁইয়া, সেলিম বিএসসি, সিরাজুল ইসলাম হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ফাইনাল খেলায় অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন।
রামগঞ্জ একাদশ পেয়েছে ৫০ হাজার টাকা ও ট্রফি, আর রানার্সআপ হোসেনপুর একাদশ পেয়েছে ৩০ হাজার টাকা ও ট্রফি।

আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট