1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

রিপন মিয়া: জনপ্রিয়তার ছায়ায় নতুন তথ্য, এলাকাবাসীর সঙ্গে ‘আসল ঘটনা’ উন্মোচন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে
নেত্রকোণা জেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া
ছবি সংগৃহীত

নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বাসিন্দা এবং দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যাকে সবাই ‘রিপন ভিডিও’ নামে চেনে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সংবাদপত্রে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন।

গতকাল দেশের একটি বেসরকারি টেলিভিশন রিপন মিয়াকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করে, যেখানে তার মা-তারকা বরাত দিয়ে দাবি করা হয় যে রিপন মিয়া তাদের ভরণপোষণ দেন না। খবরটি দ্রুত ভাইরাল হয় এবং অনেকে রিপন মিয়াকে ট্রোল করতে শুরু করে।

তবে এলাকাবাসীর দাবি অনুযায়ী, ঘটনাটি ভিন্ন। তারা জানায়, রিপন মিয়া ভরণপোষণ দিতে চাইলেও তার মা-বাবা তা নিতে চান না। অনেক আগেই রিপন মিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর নিজের উপার্জিত অর্থে তিনি সামান্য জমি কিনে সেখানে পাকা বাড়ি করছেন।

ট্যুডে সি নিউজ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারে, স্থানীয়রা বলেন, রিপন মিয়াকে তারা সৎ এবং পরিশ্রমী মানুষ হিসেবে চেনে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন এবং নিজের শ্রমে জীবিকা নির্বাহ করতেন। এলাকাবাসী জানায়, পরিবার থেকে ত্যাগপ্রাপ্ত হলেও তিনি নিজের উপার্জনে স্বাবলম্বী হয়েছেন।

রিপন মিয়ার চাচাতো বোনের বক্তব্যে বলা হয়, ছোটবেলা থেকেই তাদের মা-বাবা তাকে ঠিকমত আশ্রয় দেননি। বাড়ি এলে তাকে দৌড়িয়ে বের করতে হতো। শুধু রিপন নয়, তার তিন ভাইও বাড়িছাড়া ছিলেন। তবে রিপন মিয়া সাহায্য করতে চাইলেও তা গ্রহণ করা হয়নি।

সংবাদে প্রকাশিত অংশে রিপন মিয়া তার স্ত্রী-সন্তানকে অস্বীকার করেছেন। চাচাতো বোন মন্তব্য করেন, সম্ভবত ভাইরাল হওয়ার কারণে এমন কথা বলা হয়েছে। তবে প্রতিবেশী মরিয়ম বলেন, জনপ্রিয় হওয়ার আগে কাজ না করায় তাকে বাড়ি থেকে বের করা হয়েছিল, এবং স্ত্রী-সন্তান অস্বীকার করা উচিত হয়নি।

অন্যদিকে, নতুন এক সাক্ষাৎকারে রিপন মিয়ার বাবা বলেন, তার তিন ছেলে যতটুকু পারে আর্থিকভাবে সহযোগিতা করে। তিনি নিজেও আয়ের মাধ্যমে সংসার চালান। এছাড়া এলাকাবাসী জানান, রিপন মিয়া সৎভাবে নিজের উপার্জিত অর্থে জীবন যাপন করছেন এবং ভালো মানুষ হিসেবে পরিচিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট