1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ইসলামপুরে দারিদ্র্য দূরীকরণে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে
ইসলামপুরে দারিদ্র্য দূরীকরণে উপজেলা উন্নয়ন কমিটির মহিলা কর্মী সমাবেশে বক্তব্য রাখছেন আলহাজ্ব শওকত হাসান মিঞা
ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির মহিলা কর্মী সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আলহাজ্ব শওকত হাসান মিঞা — ছবি: সংগৃহীত

মশিউর রহমান টুটুল, জামালপুর :
জামালপুরের ইসলামপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে দারিদ্র্য দূরীকরণ ও উন্নয়নমূলক কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করতে ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির উদ্যোগে এক মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি, জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব শওকত হাসান মিঞা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহ জালাল সরকার এবং অর্থ বিষয়ক সম্পাদক মো. হেলাল সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, ছাত্রনেতা ফয়সাল, রাব্বি, মনির, মিজান, রবিন, নির্ঝনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথি আলহাজ্ব শওকত হাসান মিঞা তাঁর বক্তব্যে বলেন,

“ইসলামপুরের হতদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে আমি যে উন্নয়নের উদ্যোগ নিয়েছি, তা অব্যাহত রাখতে চাই। উন্নয়ন শুধু অবকাঠামো নয়—মানুষের জীবনে আলোর পরশ বয়ে আনা। এজন্য প্রত্যেক সদস্যকে সততা, ঐক্য ও জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন,

“আমরা নদীভাঙনের ক্ষত বহন করা মানুষ। ইসলামপুরের নদীভাঙন কবলিত মানুষের কষ্ট আমি বুঝি। তাই আপনাদের সঙ্গে থেকে তাদের পাশে থাকতে চাই। উন্নয়ন কমিটিকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট