1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” প্রচারে কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন নেতৃত্বে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত পৌরসভার সদর রোড, চৌমাথা ও বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তৃতাকালে এ্যাড. নজরুল ইসলাম খান রাজন বলেন,

“আমি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া বিএনপির রাজনীতি করি। আমার নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। যদি দল আমাকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মনোনয়ন দেয়, তবে এ অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে নিবেদিতভাবে কাজ করবো।”

তিনি আরও বলেন,

“বাকেরগঞ্জ বিএনপিতে এখন গণতন্ত্রের সংকট চলছে। ব্যক্তি কেন্দ্রিক পকেট কমিটির কারণে ত্যাগী ও যোগ্য নেতারা বঞ্চিত হচ্ছেন। আওয়ামী লীগ থেকে আসা হাইব্রিডদের দলে স্থান দেওয়া হচ্ছে, যা দলের নীতি ও নেতৃত্বের নির্দেশনার পরিপন্থী। খুব দ্রুত এসব পকেট কমিটি বাতিল করে প্রকৃত ত্যাগী নেতাদের দিয়ে সংগঠন পুনর্গঠন করা হবে।”

পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান মোল্লা, পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি মোজাম্মেল সিকদার, সদস্য সচিব তোফাজ্জল হোসেন মনির, পৌর ছাত্রদলের সদস্য সচিব কবির খান, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক রাজা খানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট