1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

বাঘায় একই দিনে দুই গৃহবধূর মর্মান্তিক আত্মহত্যা, কারণ পারিবারিক কলহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা উপজেলায় আত্মহত্যার ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করছে
রাজশাহীর বাঘায় পৃথক দুটি আত্মহত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাঘা উপজেলায় পারিবারিক কলহের জেরে পৃথক ঘটনায় একই দিনে দুই গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) কেশবপুর ও সুলতানপুর এলাকায় এই দু’টি মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, সোমবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে আজাদ আলীর স্ত্রী মনিশা খাতুন (১৯) পারিবারিক কলহের জেরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

অন্যদিকে একই দিন দুপুরে গড়গড়ি ইউনিয়নের শরিফুল ইসলামের স্ত্রী মোছাঃ সোহাগী খাতুন (২৫) স্বামীর বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আ ফ ম আছাদুজ্জামান আরও জানান, দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট