1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

চিরিরবন্দরে ৫ দিনব্যাপী ১৩০তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে
চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ১৩০তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধনের মুহূর্ত।
উপজেলা স্কাউটস সভাপতি ফাতেহা তুজ জোহরা ৫ দিনব্যাপী ১৩০তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন করছেন, উপস্থিত রয়েছেন জেলা ও উপজেলা স্কাউটস কর্মকর্তা এবং শিক্ষক প্রশিক্ষণার্থী।

বিশেষ প্রতিনিধিঃ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ৫ দিনব্যাপী ১৩০তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্কাউটস-এর আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় এই কোর্সের উদ্বোধন করেন উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।

উপজেলা স্কাউটস-এর কমিশনার বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দীন সরকার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

  • বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক সৈকত হোসেন (সিএলটি)

  • সাবেক সহকারি জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র অধিকারী সিএলটি

  • দিনাজপুর জেলা স্কাউটস-এর সহকারি কমিশনার (আইসিটি) মোরশেদ উল আলম

  • প্রশিক্ষকগণ: ইয়াকুব আলী এএলটি, আতাউর রহমান সিএলটি, প্রফুল্ল কুমার বর্মণ সিএলটি, জাকিয়া পারভীন, রওশন আরা চৌধুরী, লুৎফর রহমান, ইমরুন নাহার, মমিনুর রশিদ, আহসান উদ্দিন

এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ আফছার আলী।

কোর্সে চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলার ৪৫ জন শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। কোর্সটি ৫ দিনব্যাপী চলবে এবং শিক্ষকদের মধ্যে স্কাউট ইউনিট লিডার হিসেবে দক্ষতা বৃদ্ধি করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট