1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে সাবেক যুবলীগ নেতা ‘চোরা জাহাঙ্গীর’ গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে
চাটখিলে পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া সাবেক যুবলীগ নেতা চোরা জাহাঙ্গীর
চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার সাবেক যুবলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম ওরফে চোরা জাহাঙ্গীর

মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পরকোট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম (৪০) ওরফে ‘চোরা জাহাঙ্গীর’ কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার পশ্চিম পরকোট গ্রামের মোরশেদ আলমের ছেলে।

শুক্রবার রাতে চাটখিল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে শনিবার (২৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

থানায় দায়েরকৃত একাধিক মামলার তথ্য অনুযায়ী, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চুরি, চাঁদাবাজি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত।

তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, জাহাঙ্গীর আলম চাটখিল ও আশপাশের এলাকায় একটি সংঘবদ্ধ অপরাধচক্রের নেতৃত্ব দিচ্ছিলেন।

স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসীরা জানান,

“চোরা জাহাঙ্গীরের অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে।”

তারা চাটখিল থানার পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন,

“গ্রেফতারকৃত আসামিকে শনিবার দুপুরে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে নোয়াখালীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

ওসি আরও জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন, এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট