1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ঢাকাস্থ বকশীগঞ্জ সমিতির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের দৃশ্য
ঢাকাস্থ বকশীগঞ্জ সমিতির আয়োজনে বৃত্তি গ্রহণ করছেন মেধাবী শিক্ষার্থীরা — ছবি: প্রতিনিধি

মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

মেধাকে স্বীকৃতি ও উৎসাহিত করার লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে ঢাকাস্থ বকশীগঞ্জ সমিতির উদ্যোগে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এম. এ. ছাত্তার।
সমিতির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম বিকট এর সঞ্চালনায় এবং সভাপতি অধ্যাপক ডা. রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুল্লাহ আল মাহমুদ লিটন,
সাবেক অতিরিক্ত সচিব ড. সিরাজুল ইসলাম,
বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ,
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী,
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ,
মুক্তিযোদ্ধা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ ড. মোফাজ্জল হোসেন,
উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর,
বীর মুক্তিযোদ্ধা আফসার আলী,
এছাড়াও উপস্থিত ছিলেন আগা সাহিদ মিন্টু, সাইফুল ইসলাম মাসুম, নজরুল ইসলাম, মোসাদ্দেকর রহমান মানিক, শাকিল তালুকদার, আনোয়ার হোসেন ফুয়াদ, হামিদুর রহমান তারেক, গোলাম রাব্বানী, শাহজাহান শাওন, মামুনুর রশিদ, আল মামুন সিদ্দিকী প্রমুখ।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৭৩ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তারা বলেন,

“ঢাকাস্থ বকশীগঞ্জ সমিতি প্রতি বছর যেন এমন বৃত্তি ও সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখে। এতে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে।”

তারা আরও বলেন,

“এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

বৃত্তি ও শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
তারা এই মহৎ আয়োজনের জন্য ঢাকাস্থ বকশীগঞ্জ সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট