1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

রংপুরে মানিক হত্যাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে
রংপুর দর্শনা মোড়ে নিহত মনিরুজ্জামান মানিকের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণকারী মানুষজন
রংপুরের দর্শনা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল! নিহত মনিরুজ্জামান মানিক হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী ও স্বজনরা মানববন্ধনে অংশ নিয়েছেন।

শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার:
রংপুর নগরীর দর্শনা এলাকার অটো পার্টস ব্যবসায়ী মনিরুজ্জামান মানিক হত্যার প্রতিবাদে সুবিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নগরীর দর্শনা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন ১৫নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।

গত ২০২৩ সালের ২ মে, ইসলামপুরে টাকা ধার নিয়ে তর্ক-বিতর্কের জেরে মানিক মিয়াকে হত্যা করা হয়। পরে নিহতের স্ত্রী তাহমিনা আক্তার পপি তাজাহাট থানায় মামলা দায়ের করেন। হত্যাকারী মমিন মিয়াকে ২৭ মে গ্রেফতার করা হলেও অল্প সময়ের মধ্যে জামিন পান এবং হত্যার সঙ্গে জড়িত অন্যান্য আসামিরাও মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন।

মানববন্ধনে উপস্থিত নিহতের স্ত্রী তাহমিনা আক্তার পপি বলেন,

“আমি প্রশাসনের কাছে সব প্রমাণ দিয়েছি। তারপরও আমার স্বামীর হত্যাকারীদের বিচার হচ্ছে না। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আমি সন্তানদের নিয়ে আতঙ্কে আছি। প্রশাসন ও সরকারের কাছে হাতজোড় করে আবেদন করছি, যেন হত্যাকারীদের দ্রুত সুষ্ঠু বিচার করা হয়।”

এসময় বক্তৃতা করেন রংপুর সিটির ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাফিউল ইসলাম শাফী, আক্কেলপুর তরুণ সংঘের সভাপতি রাসেল আহমেদ, দর্শনা মোড় অটো পার্টস ব্যবসায়ী আপেল মাহমুদ, রাজিব আহমেদ, মর্জিনা বেগমসহ স্থানীয় শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। প্রত্যেকেই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট