1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

রামগতির জমিদারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে
রামগতির জমিদারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলোর দৃশ্য
রামগতির জমিদারহাট বাজারে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা — ছবি: প্রতিনিধি

হাবিবুর রহমান
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জমিদারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডে অন্তত ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নূর হোসেনের ছেলে মোহাম্মদ আরিফের চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে— চা দোকান, মুদির দোকান, কাপড়ের দোকান ও ইলেকট্রনিকসের দোকান।

রামগতি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান,

“আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।”

স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সহায়তার দাবি জানিয়েছেন এবং দ্রুত পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট