1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বাকেরগঞ্জের কলসকাঠিতে ভেকু মেশিন ও পল্টুনসহ চারজন গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জের কলসকাঠিতে প্রশাসনের অভিযানে ভেকু মেশিন ও পল্টুনসহ চারজন গ্রেফতার
বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নে অবৈধ মাটি কাটার ঘটনায় ভেকু ও পল্টুনসহ চারজনকে গ্রেফতার করেছে প্রশাসন

শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি:

২২ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হতেই বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে অবৈধ মাটি কাটার মহোৎসব শুরু হয়। খবর পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার
অভিযান চলাকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক্সকাভেটর (ভেকু) মেশিন, পল্টুনসহ চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মালামাল বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উল্লেখ্য, অবৈধ মাটি কাটার মূল হোতা হিসেবে পরিচিত তেল নাসির ওরফে আর্মি নাসির-কে একাধিকবার গ্রেফতার করা হলেও তার কার্যক্রম বন্ধ হয়নি। জানা গেছে, তিনি বর্তমানে বাকেরগঞ্জ উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাসিরের সহযোগীদের মাধ্যমে মাটি কাটার পল্টুন ও ভেকু ছাড়ানোর জন্য দালালরা তৎপর হয়ে ওঠেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন—

“আটককৃত আসামিদের আগেও মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানা প্রদান করা হয়েছিল। তবে তারা পুনরায় একই কাজে জড়িয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসনের কঠোর অবস্থান সত্ত্বেও এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে অবৈধ মাটি ব্যবসা চলমান থাকায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট