1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

কমলনগরে ইউপি সদস্য ছিদ্দিক মেম্বারের বিরুদ্ধে নারীর জমি দখলের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে
লক্ষীপুরের কমলনগরে জমি দখল নিয়ে ইউপি সদস্য ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা—অভিযোগ করছেন ভুক্তভোগী নারী মনোয়ারা বেগম
লক্ষীপুরের কমলনগরে জমি দখলের অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন ভুক্তভোগী মনোয়ারা বেগম।

লক্ষীপুরের কমলনগরে মেম্বারের ক্ষমতার দাপটে এক অসহায় নারীর ক্রয়কৃত জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তে পুলিশের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের।

হাবিবুর রহমান, লক্ষীপুর প্রতিনিধি:

লক্ষীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামের মনোয়ারা বেগম নামে এক অসহায় নারীর ক্রয়কৃত জমি দখলের অভিযোগ উঠেছে ওই এলাকার প্রভাবশালী ইউপি সদস্য আবু ছিদ্দিকের বিরুদ্ধে। ভুক্তভোগী মনোয়ারা বেগম উপজেলার চরপাগলা এলাকার আবুল কাশেমের স্ত্রী। অভিযুক্ত ছিদ্দিক চরলরেন্স ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার।

মনোয়ারা বেগম জানান, প্রায় ১৩ বছর আগে তিনি মোঃ ইসমাইল হোসেনের কাছ থেকে চরপাগলা মৌজার ডিয়ারা ৪৮ নম্বর খতিয়ানের ৩৪২ নম্বর দাগের সাড়ে ১৯ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে স্থানীয় মেম্বার ছিদ্দিক তার জমির ওপর নজর রাখেন। সাম্প্রতিক সময়ে তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে জমিটি দখল করে সেখানে গাড়ি পার্কিং ও পুকুরে মাছ চাষ শুরু করেছেন।

মনোয়ারা বলেন, “আমি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি।”

স্থানীয়দের দাবি, মেম্বার ছিদ্দিক প্রভাবশালী ও অর্থশালী হওয়ায় এলাকায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। জমি নিয়ে আদালতে আপসনামা হওয়ার পরও তিনি সমাধান না করে জোর করে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে ইউপি সদস্য (মেম্বার) আবু ছিদ্দিক বলেন, “জমিটি আমার প্রয়োজন। আমিও টাকা দিয়ে ক্রয় করেছি। মনোয়ারা মামলা করেছে, কিন্তু কিছুই করতে পারেনি। শেষ পর্যন্ত জমির মালিক আমিই হবো।”

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট