1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে কোটি টাকার সম্পদ নষ্ট: বন্ধ কর্মজীবী মহিলা হোস্টেল এখন সাপ-বিচ্ছুর আস্তানা! নরসিংদীতে সাংবাদিকের স্টিকার লাগানো প্রাইভেটকারে গরু চুরি, জনতার হাতে আটক ৩ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সাহেব বাজারের কসাইদের বাগ্‌বিতণ্ডা, থানায় অভিযোগ খামেনির মৃত্যুতে নিন্দা ও প্রতিশোধের শপথ ইরানের: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যা বলা হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: তেহরানে ইসরায়েলি বাহিনীর নতুন হা‘ম‘লা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা গেছেন বলে দাবি ট্রাম্পের, রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিতকরণ ইসলামপুরে তৃণমূলের আস্থার প্রতীক হামিদুর রহমান মলিন: উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটের ১-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ঢাকায় না ডাকার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে
ঢাকার গুলশান কার্যালয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সভায় জয়পুরহাটের নেতাদের অনুপস্থিতি নিয়ে আলোচনা
ঢাকার গুলশান কার্যালয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সভা—জয়পুরহাটের কয়েকজন নেতাকে ডাকা হয়নি বলে অভিযোগ

স্টাফ রিপোর্টার: মোঃ আমজাদ হোসেন

ঢাকার গুলশান কার্যালয়ে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে অনুষ্ঠিত সভায় জয়পুরহাট জেলার কয়েকজন নেতাকে না ডাকার অভিযোগ উঠেছে।

তথ্য সূত্রে জানা যায়, জয়পুরহাট-১ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, জেলা আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান এবং জয়পুরহাট-২ আসন থেকে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও সাবেক সচিব আঃ বারীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে স্থানীয় পর্যায়ের কয়েকজন ত্যাগী ও মাঠের নেতা অভিযোগ করেছেন, তাদের কাউকে সভায় ডাকা হয়নি।
জয়পুরহাট-১ আসনের এক মনোনয়ন প্রত্যাশী বলেন,

“মাঠের নেতাদের বাদ দিয়ে কৌশলে কিছু লোককে ডাকা হয়েছে। কেন ডাকা হয়নি, এ বিষয়ে আমি পরবর্তীতে ব্যাখ্যা চাইব।”

অন্যদিকে জয়পুরহাট-২ আসনের এক সাবেক ছাত্রনেতা অভিযোগ করে বলেন,

“ছাত্রজীবন থেকে বিএনপির রাজপথে আছি, অথচ সাংগঠনিকভাবে কাউকে কাউকে ডেকে কাউকে বাদ দেওয়া হচ্ছে—এটি ঐক্যবদ্ধ রাজনীতির পরিপন্থী।”

প্রবাসে থাকা আরেক মনোনয়ন প্রত্যাশী জানান, তিনি দীর্ঘদিন ধরে দলের পক্ষে মাঠে কাজ করে যাচ্ছেন, কিন্তু এবার ঢাকার সভায় তাকে ডাকা হয়নি। তিনি বলেন,

“যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেই কাজ করব, তবে সবার অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।”

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় নেতা শাহীন শওকত বলেন,

“জয়পুরহাট-১ ও ২ আসন থেকে তিনজন করে মোট ছয়জনকে সভায় ডাকা হয়েছে। এটি মনোনয়ন নিশ্চিতের সভা নয়, সাক্ষাৎকার শেষে মনোনয়ন চূড়ান্ত হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট