1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

রাজশাহীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
রাজশাহীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পতাকা উত্তোলন ও নেতাকর্মীদের উপস্থিতি
রাজশাহীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কাটা, বিনামূল্যে চিকিৎসা ও রক্তদানের কর্মসূচি অনুষ্ঠিত।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

২৭ অক্টোবর ২০২৫ (সোমবার) সকালে নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। এ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. মাহফুজুর রহমান রিটন, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি

বাঘা উপজেলা থেকে মালয়েশিয়া যুবদল মালাক্কা শাখার সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বিলাতের সার্বিক সহযোগিতায় ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা থেকে মোট ২০টি বাসে করে বিপুলসংখ্যক নেতা-কর্মী অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সদস্য মো. আল-আমিন জমারদার, আহ্বায়ক মো. মাসুদুর রহমান সজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিলন প্রাঃ, এবং জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবদল বিএনপির অগ্রণী সংগঠন হিসেবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল তরুণ প্রজন্মকে সংগঠিত করছে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন উদ্যমে কাজ করার শপথ গ্রহণ করা হয়।

পুরো অনুষ্ঠানটি যুবদলের ঐক্য, শৃঙ্খলা ও সংগঠিত শক্তির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট