1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ আটক ঝিনাইগাতীতে “নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট” এর ড্র সম্পন্ন: মাঠ কাঁপাতে ফিরছেন লিজেন্ডরা শেরপুরে নার্সের বাসায় গোপনে ডিএনসি: হাসপাতালে ভর্তিকৃত গৃহবধূর করুণ মৃত্যু বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা: ৫ বছরের শিশুর আহাজারি শেরপুরের গারো পাহাড় রক্ষায় ফুঁসে উঠেছে সচেতন সমাজ: বন ধ্বংস ও বালু উত্তোলন বন্ধের দাবি চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ডিমলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ঢাকা ও হাতীবান্ধা থেকে দুই আসামিই গ্রেপ্তার স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত

শেরপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
শেরপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে শোভাযাত্রা ও আলোচনা সভার ছবি
শেরপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে। বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও যুব সমাজের নেতৃত্বের গুরুত্বের ওপর জোর দেন।

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর:

শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের দারোগ আলী পৌর পার্ক থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রাদান সড়ক প্রদক্ষিণ করে চকবাজার হয়ে নিউ মার্কেট দিয়ে শহরের প্রাণকেন্দ্র থানার মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা ও উপজেলা বিএনপি যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন এবং স্লোগান মুখর করে পুরো শহর এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়।

আয়োজিত আলোচনা সভায় শেরপুর যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. সিরাজুল ইসলাম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এ.বি.এম মামুনুর রশিদ পলাশ, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী

বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সব সময় সামনের সারিতে রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত যুব সমাজ আগামী দিনে পরিবর্তনের নেতৃত্ব দেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট