1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিসহ ১৫ জন গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে রাতে পুলিশের বিশেষ অভিযানে আটক আসামিদের থানায় নিয়ে আসছে পুলিশ সদস্যরা
শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ জন আসামিকে থানায় নিয়ে আসছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুর থানার বিভিন্ন এলাকায় সোমবার (২৭ অক্টোবর ২০২৫) রাতে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত মোট ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমন উদ্দেশ্যে নিয়মিতভাবে এই ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “মাদক, জুয়া ও সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে শ্রীপুর থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় এলাকাবাসী জানান, পুলিশের নিয়মিত অভিযান পরিচালনার ফলে এলাকায় অপরাধের হার কমেছে এবং জনমনে নিরাপত্তার অনুভূতি ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট