1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

মধুপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
মধুপুর উপজেলা পরিষদে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠান চলমান অবস্থায় অতিথিদের উপস্থিতি
মধুপুরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপনের এক ঝলক

আঃ হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ

“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১লা নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ হলরুমে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।

মধুপুর উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের আয়োজনে আনন্দঘন পরিবেশে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা সমবায় অফিসার মোঃ নাজমুল হাসান।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে এক বর্ণাঢ্য র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। তিনি তার বক্তব্যে মধুপুরের মাটি ও মানুষের ঐতিহ্য তুলে ধরে এ এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় নেতৃবৃন্দসহ মধুপুর উপজেলার বিভিন্ন সমবায়ের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

সভাপতি মোঃ নাজমুল হাসান তার বক্তব্যে সকল সমবায় সংগঠনকে সঠিক নিয়মে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট