1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

রাজশাহী মহানগর বিএনপির নতুন আংশিক কমিটি ঘোষণা সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে
রাজশাহী মহানগর বিএনপির নতুন আংশিক কমিটি ঘোষণা সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন
রাজশাহী মহানগর বিএনপির নতুন আংশিক কমিটি ঘোষণা সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজশাহী মহানগর শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

ঘোষিত ১৪ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটিতে

  • সভাপতি: মামুনুর রশিদ মামুন

  • সাধারণ সম্পাদক: মাহফুজুর রহমান সফিক রিটন

দলীয় সূত্রে জানা গেছে, এই নতুন আংশিক কমিটি শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেবে। মহানগরে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠিত করা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ত্বরান্বিত করাই এই কমিটির প্রধান লক্ষ্য।

নতুন কমিটির অন্যান্য সদস্য

  • সিনিয়র সহ-সভাপতি: নজরুল হুদা

  • সহ-সভাপতি: আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন, জয়নাল আবেদিন শিবলী

  • যুগ্ম সাধারণ সম্পাদক: বজলুল হুদা মন্টু

  • সাংগঠনিক সম্পাদক: রবিউল ইসলাম মিলু

  • ১ নং সদস্য: অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা

  • ২ নং সদস্য: মো. মাইনুল আহসান (পান্না)

দলীয় নেতাকর্মীরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রাজশাহী মহানগর বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পুনরায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

দলীয় সূত্রে আরও জানা যায়, নতুন কমিটির নেতৃত্বে রাজশাহীতে দলীয় কার্যক্রমকে গতিশীল করা, তরুণ নেতৃত্বকে সম্পৃক্ত করা এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করাই এখন প্রধান লক্ষ্য। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর প্রত্যেকটি থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট