1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

চারঘাটে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে
চারঘাট উপজেলার চৌরাস্তা মোড়ে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় জনগণ ও বিএনপি নেতৃবৃন্দ।
রাজশাহীর চারঘাটে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মা নদীর তীব্র ভাঙনে প্রতিদিনই বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি, স্কুল, মসজিদ ও মাদ্রাসাসহ গ্রামের পর গ্রাম। এমন পরিস্থিতিতে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে শনিবার (১ নভেম্বর) উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে মানববন্ধন করেছেন পদ্মা পাড়ের কয়েক হাজার মানুষ।

“নদী ভাঙন কবলিত গ্রামবাসী” ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে নেতৃত্ব দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, সাংগঠনিক সম্পাদক মাহাবুব রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির রহমান মুকুট, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, স্থানীয় শিক্ষক মনিরুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহীনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি।

স্থানীয় উত্তর মেরামতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম বলেন,

“চারঘাটের পিরোজপুর, গোপালপুর, চন্দনশহর, সাহাপুর ও বাঘার চক রাজাপুর গ্রামের হাজারো মানুষ পদ্মার অব্যাহত ভাঙনে চরম ক্ষতির মুখে। তিনটি প্রাথমিক বিদ্যালয় ভাঙন থেকে মাত্র ২০ মিটার দূরে। শিক্ষার্থীরা ভয় নিয়ে স্কুলে যায়। ৭টি মসজিদ ও শত শত বাড়ি নদীর গর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় আছে।”

উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল বলেন,

“বিগত সরকারগুলো প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়েছে, কিন্তু কোনো কাজ করেনি। বরং বালু তোলার কারণে ভাঙন আরও বেড়েছে। পানি উন্নয়ন বোর্ডও শুধু টালবাহানা করছে। আমরা স্থায়ী বাঁধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন,

“চারঘাটের মানুষ অন্যায়ের কাছে কখনো মাথা নোয়ায়নি। স্থায়ী বাঁধ নির্মাণের কাজ দ্রুত শুরু না হলে হাজার হাজার মানুষ নিয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের অফিস ঘেরাও করব।”

তিনি পানিসম্পদ উপদেষ্টার উদ্দেশ্যে বলেন,

“রাজশাহীতে এসে বক্তৃতা দিলেই হবে না—কাজ করতে হবে। কাজ না করলে দায়িত্ব ছেড়ে দিন। চক রাজাপুর ইউনিয়নের মানুষ এখন তাবুর নিচে থাকে—এটা কোনো সভ্য দেশে হতে পারে না।”

অন্যদিকে, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুর রহমান অঙ্কুর জানান,

“মানববন্ধনে উল্লেখিত এলাকাগুলো আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি। একটি প্রকল্প পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট