1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে
পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণে বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
নোয়াখালীর চাটখিলের পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিল উপজেলার পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ে শনিবার (১ নভেম্বর) অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য, মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিফাত কামাল আহমেদ, এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জসিম উদ্দিনমহিন উদ্দিন

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী–ব্যবসায়ী শওকত কামাল এবং জসিম উদ্দিন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ, মিজানুর রহমান, সদস্য নূরুল হুদা পিন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, ও অভিভাবক সদস্য হুমায়ুন কবির স্বপন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডা. মোহাম্মদ আলী, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আবুল বাশার, যুবদল নেতা আমির হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তার বক্তব্যে বলেন,

“শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবক সবাইকে আরও সচেতন হতে হবে। শ্রেণিকক্ষে পাঠ শেষ করতে হবে এবং শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ জাগিয়ে তুলতে হবে।”

সভা শেষে প্রধান অতিথিকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয় এবং তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট