1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

কলসকাঠীতে প্রশাসনের অভিযানে পল্টন রেখে ইঞ্জিন চালিত মেশিন নিয়ে পালাল ভূমিদস্যরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জের কলসকাঠীতে প্রশাসনের অভিযানে পরিত্যক্ত পল্টন ও খালি নদীতীর
কলসকাঠীতে উপজেলা প্রশাসনের অভিযানে পরিত্যক্ত পল্টন; ভূমিদস্যুরা মেশিন নিয়ে পালিয়ে যায়।

নিজস্ব সংবাদদাতা:
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৯ নং কলসকাঠী ইউনিয়নে রবিবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজার নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কলসকাঠী বাগদিয়া গ্রামের ঢুবাই ব্রিকস এলাকায় একটি পল্টন (মাটি পরিবহন নৌযান) পাওয়া গেলেও ইঞ্জিনচালিত মেশিন পাওয়া যায়নি। এ সময় পল্টনে কোনো শ্রমিক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে পাওয়া যায়নি। ফলে প্রশাসন কাউকে জিম্মায় দিতে না পেরে পল্টনটি সেখানেই রেখে আসে।

সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার জানান, সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলসকাঠী বাগদিয়া গ্রামের ঢুবাই ব্রিকস এলাকার নদীর ওপারে লক্ষীপাশা গ্রামের সরকারি কাটের জমি ও আশেপাশের এলাকা থেকে দীর্ঘদিন ধরে কিছু ভূমিদস্যু অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। প্রশাসনের অভিযান খবর পেয়ে তারা বোঝাইকৃত পল্টনের মাটি ফেলে দিয়ে ইঞ্জিনচালিত মেশিনসহ পালিয়ে যায়।

অভিযানে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজা জানান, কলসকাঠী ইউনিয়নে অবৈধ মাটিকাটা প্রতিরোধে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট