1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

সাধারণ মানুষের মন জয় করলেন বিএনপি মনোনয়নপ্রত্যাশী মামুন বিন আব্দুল মান্নান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
নান্দাইলের স্থানীয় বাজারে গণসংযোগ করছেন বিএনপি মনোনয়নপ্রত্যাশী মামুন বিন আব্দুল মান্নান
মাছ বিক্রেতাদের সঙ্গে করমর্দন ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যমে নান্দাইলের বিএনপি প্রার্থী মামুন বিন আব্দুল মান্নান মন জয় করেছেন।

ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী এমডি মামুন বিন আব্দুল মান্নান এক ব্যতিক্রমী আচরণের মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। সম্প্রতি তাঁর নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তিনি স্থানীয় বাজারে গণসংযোগকালে মাছ বিক্রেতাদের সঙ্গে করমর্দন করছেন।

ভিডিওতে দেখা যায়, মাছ ব্যবসায়ী হাত মিলানোর সময় নিজের পরা লুঙ্গিতে হাত মুছে নেন। তখন মামুন বিন আব্দুল মান্নান হাসতে হাসতে বলেন,

“আসেন আসেন ধুর ভাই, হাত মুছতে হবে কেন? এমন করলে তো হবে না! আমরা সাধারণ মানুষ! ধানের শীষে ভোট দিতে হবে, ধানের শীষে ভোট চাই।”

তাঁর এই কথাগুলো মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিও প্রকাশের অল্প সময়ের মধ্যেই এটি হাজারো মানুষের কাছে পৌঁছে যায় এবং মন্তব্যের ঝড়ে ভেসে আসে তাঁর ফেসবুক পোস্ট। অনেকেই মন্তব্য করেছেন,

“এমন নেতাই দরকার, যিনি জনগণের ঘাম, পরিশ্রম ও গন্ধকে নিজের অংশ মনে করেন।”

স্থানীয় সূত্রে জানা যায়, ৩১ অক্টোবর শুক্রবার নান্দাইল জাহাঙ্গীরপুর ইউনিয়নের বটপুর বাজারে গণসংযোগের সময় তিনি দোকানপাটে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বিএনপির প্রতীক “ধানের শীষে” ভোট চান।

তাঁর এই মানবিক ও আন্তরিক আচরণ সাধারণ মানুষের হৃদয়ে দাগ কেটেছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিএনপি ও অরাজনৈতিক অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন। কেউ লিখেছেন,

“এটাই সত্যিকারের জনগণের নেতা।”

অন্যরা বলেছেন,

“মাঠপর্যায়ের মানুষের সঙ্গে এমন ঘনিষ্ঠতা দেখানো আজকাল বিরল।”

নান্দাইল বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, মামুন বিন আব্দুল মান্নান তরুণ, শিক্ষিত এবং দূরদর্শী নেতৃত্বের প্রতীক। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল পর্যায়ে সক্রিয় রয়েছেন এবং মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, সাধারণ মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক স্থাপনই মাঠ পর্যায়ে জনপ্রিয়তা অর্জনের মূল চাবিকাঠি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নান্দাইলের চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত একটাই আলোচনা,

“এমনই নেতা দরকার, যিনি জনগণকে ভালোবাসেন, ঘৃণা নয়।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট