1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার খোকনকে মনোনীত হওয়ায় সমর্থকদের আনন্দ মিছিল ও দোয়ার আয়োজন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে
নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে বিএনপি মনোনীত করায় চাটখিলে আনন্দ মিছিল ও দোয়ার আয়োজন

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ব্যারিস্টার এ. এম. মাহবুবউদ্দিন খোকনকে বিএনপি’র মনোনয়ন প্রদান করায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চাটখিল উপজেলায় আনন্দ মিছিল ও দোয়ার আয়োজন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনে ব্যারিস্টার এ. এম. মাহবুবউদ্দিন খোকনের নাম অন্তর্ভুক্ত থাকায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়।

সন্ধ্যায় উপজেলার দশঘরিয়া বাজারে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা ভূঁইয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয় আনন্দ মিছিল ও দোয়া মাহফিল। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইউনুছ মিয়া, ইউনিয়ন চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফয়েজ শেখ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল বাশার বাবুল শেখ, ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসমিন আরাফাত মিলনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও চাটখিল পৌর শহর, মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার, শাহাপুর ইউনিয়নসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও দোয়ার আয়োজন করে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ।

ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এক প্রতিক্রিয়ায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন,

“আমরা ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। কেউ যেন অতি উৎসাহে মিষ্টি বিতরণ না করে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে চাটখিল–সোনাইমুড়ী জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকজুড়ে নেতাকর্মীরা ব্যারিস্টার খোকনের ছবি সংবলিত পোস্টে অভিনন্দন ও সন্তুষ্টি প্রকাশ করেন।

উল্লেখ্য, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ২০০৮ সালের নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এবং সাতবারের নির্বাচিত সাধারণ সম্পাদক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট