1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে
নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক মো. রাফিউজ্জামান দায়িত্ব গ্রহণ করছেন।
নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক মো. রাফিউজ্জামান দায়িত্ব গ্রহণ করছেন।

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।

৩ নভেম্বর জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম লিখিত আদেশ জারি করে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বুধবার (৫ নভেম্বর) বিকালে প্রশাসক নিয়োগ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ২০২৪ সালে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের কারণে চেয়ারম্যান পদ শূন্য হয়। পরে ১ নম্বর প্যানেল হিসেবে ইউপি সদস্য হামিদুর রহমান ফর্সাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

হামিদুর রহমান ফর্সা দায়িত্ব নেওয়ার পর ইউপি সদস্যদের মধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে। এতে পরিষদের কার্যক্রম ঝিমিয়ে পড়লে পাল্টাপাল্টি মানববন্ধন ও দ্বন্দের সৃষ্টি হয়। ইউপি সদস্যরা অবশেষে হাইকোর্টে আবেদন করে ফর্সাকে প্যানেল থেকে সরানোর জন্য।

জনদুর্ভোগ ও পরিষদের কার্যক্রম গতিশীল রাখার জন্য জেলা প্রশাসক হাছিনা বেগম নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেন। প্রশাসককে যাবতীয় আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়।

প্রশাসক পদে দায়িত্ব পাওয়ার পর মো. রাফিউজ্জামান জানান,

“আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করবো। জনগণের দুর্ভোগ লাঘবে সর্বাত্মক চেষ্টা করবো এবং নিলক্ষিয়া ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট