1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

গাইবান্ধায় স্থগিতকৃত দল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
গাইবান্ধায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের দৃশ্য
গাইবান্ধায় অবৈধ ক্যাঙ্গারু কোর্টের বিচার ও মিথ্যা মামলার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল।

অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা

আশরাফুল ইসলাম, গাইবান্ধা:

গাইবান্ধায় বর্তমান সরকারের নির্বাহী আদেশে স্থগিতকৃত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা যৌথভাবে বিক্ষোভ মিছিল করেছেন।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে গাইবান্ধা সদর উপজেলার পৌর এলাকার জেলা কারাগারের সামনে গাইবান্ধা–পলাশবাড়ী সড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। ব্যানারে লেখা ছিল —

“অবৈধ ক্যাঙ্গারু কোর্টের সকল মিথ্যা মামলা ও বিচার মানি না, মানবো না — বন্ধ করতে হবে।”

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন সাংগঠনিক শ্লোগান দেন—

“তুমি কে আমি কে, বাঙালি বাঙালি”,
“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”,
“শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”,
“ক্যাঙ্গারু কোর্টের বিচার মানি না, মানবো না।”

এক পর্যায়ে বিক্ষোভকারীরা সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষ করেন। পরে অংশগ্রহণকারীরা নিজ নিজ নিরাপদ স্থানে চলে যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট