1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

চাটখিলে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কে.জি. স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে
চাটখিলের অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কে.জি. স্কুলে পুরস্কার নিচ্ছে শিক্ষার্থীরা, পাশে অতিথিবৃন্দ ও শিক্ষকরা।
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কে.জি. স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৫ এ পুরস্কার গ্রহণ করছে শিক্ষার্থীরা।

মো. বেল্লাল হোসাইন নাঈম | স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর চাটখিলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কে.জি. স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৫ এবং পঞ্চম শ্রেণির বিদায় ও মিলাদ মাহফিল।

রবিবার সকালে উপজেলার পরকোট ইউনিয়নের বাইসিন্দুর দক্ষিণ বাজারে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আফসার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক গোলাম মোস্তফা ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
চাটখিল মহিলা কলেজের প্রফেসর মামুনুর রশিদ জামাল,
লাম নগর একাডেমি হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,
শিক্ষানুরাগী আব্দুল মতিন দুলাল,
স্কুলের অভিভাবক সদস্য ও বাইসিন্দুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মমিনুল ইসলাম,
এবং সাধারণ সম্পাদক স্বপন ভূঁইয়া।

বক্তারা বলেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর মানসম্মত শিক্ষার প্রসারে এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকা অনন্য। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি গোলাম মোস্তফা ভূঁইয়া, বিশেষ অতিথিবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী।

বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে মুখরিত হয় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে। দিনের বিভিন্ন পর্বে দোয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও সমৃদ্ধ জীবনের জন্য দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট