1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাংলাদেশ এখন একটা চিকন সুতার উপর দাঁড়িয়ে আছে — তানিয়া রব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
চৌধুরীবাজারের পথসভায় বক্তব্য দিচ্ছেন জেএসডি নেত্রী ও বিএনপি জোটের প্রার্থী তানিয়া রব
লক্ষ্মীপুরের চৌধুরীবাজারে পথসভায় বক্তব্য রাখছেন জেএসডি নেত্রী তানিয়া রব

হাবিবুর রহমান
লক্ষ্মীপুর প্রতিনিধি

বাংলাদেশ এখন একটা চিকন সুতার উপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের বিএনপি জোটের প্রার্থী তানিয়া রব।

রবিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার চৌধুরীবাজারে নির্বাচনী এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে চর মার্টিন ইউনিয়ন জেএসডির উদ্যোগে আয়োজিত এই পথসভায় হাজারো মানুষের ঢল নামে।

তানিয়া রব বলেন,

“ফ্যাসিস্টকে তাড়িয়েছে এদেশের ছাত্র জনতা। কোনো একটি বিশেষ দল নয়। বাংলাদেশ এখন একটি চিকন সুতার উপর দাঁড়িয়ে আছে। এই সুতাটা যদি ছিঁড়ে যায়, তাহলে দেশ কোথায় যাবে—এটা ভাবতে হবে।”

তিনি আরও বলেন,

“আমাদের অনেক কাজ বাকি আছে। তা বিচ্ছিন্নতা বা প্রতিহিংসা দিয়ে সম্ভব নয়। ঐক্য ও নৈতিকতার ভিত্তিতেই নির্বাচন হতে হবে। তাহলেই আমরা সামনে এগোতে পারবো।”

তানিয়া রব বলেন,

“এখন আমাদের সকলের উচিত ড. মুহাম্মদ ইউনুসের হাতকে শক্ত করা, সরকারের কাজকে এগিয়ে নেওয়া। আমরা যে জুলাই সনদ করেছি, সেটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। পরবর্তী পার্লামেন্টে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে জুলাই সনদ কার্যকর করা হবে।”

তিনি স্থানীয় বিএনপির একটি অংশকে উদ্দেশ্য করে বলেন,

“আপনাদের নেতা আ স ম আবদুর রবের সম্মানে লক্ষ্মীপুর-৪ আসন খালি রেখেছে বিএনপি। সেখানে জোটের প্রার্থী হিসেবে আমি কাজ শুরু করেছি। তাই বিভাজন নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

রামগতি-কমলনগরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,

“আ স ম আবদুর রবের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার দায়িত্ব আমার। আমরা সবাই মিলে রামগতি-কমলনগরে সুশাসন প্রতিষ্ঠা করবো—চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো।”

তিনি আরও বলেন,

“এই অঞ্চলে মেঘনা নদীর ভাঙন রোধে ৩ হাজার ১০০ কোটি টাকার প্রকল্প বন্ধ হয়ে গেছে। স্থানীয় নেতারা যদি চাঁদা দাবি করে, তাহলে উন্নয়ন হবে না। চাঁদাবাজি বন্ধ করে মানুষের স্বার্থে কাজ করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেব এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক এবিএম বাবুল মুন্সি।
এসময় বক্তব্য রাখেন আ স ম আবদুর রবের পুত্র সালমান বিন রব, সাংস্কৃতিক সম্পাদক ফারজানা দিবা, জেলা জেএসডির সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ বাবুল, ও উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডিলার প্রমুখ।

এর আগে তানিয়া রব চর কালকিনি ইউনিয়নের আটটি স্থানে উঠান বৈঠক ও গণসংযোগ করেন এবং নারীদের আর্থসামাজিক উন্নয়নে “তারা মার্কায় ভোট” দেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট