1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

রাণীনগরে আশ্রমের ঘরে আগুন, চারদিনেও শনাক্ত নয় দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে
রাণীনগরের হরিপুর গ্রামের গোঁসাই ঠাকুরের আশ্রমে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর ও ক্ষতিগ্রস্ত জিনিসপত্রের দৃশ্য
রাণীনগরের গোঁসাই ঠাকুরের আশ্রমে আগুনে পুড়ে যাওয়া ঘর — ছবি: সংগৃহীত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার হরিপুর গ্রামে পাঠদানের একটি আশ্রমের ঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে আশ্রমের ঘরে থাকা বৈদ্যুতিক ফ্যান, বইপত্র, ট্রিন ও কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

গত শনিবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আশ্রমের পক্ষ থেকে ওই গ্রামের অনন্ত কুমার নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে ঘটনার চারদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো জড়িতদের শনাক্ত করতে পারেনি।

অভিযোগ সূত্রে জানা যায়, হরিপুর গ্রামের গোঁসাই ঠাকুরের আশ্রমে নিয়মিত গীতা পাঠদান, প্রাইভেট পড়ানো এবং ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। শনিবার বিকেলে পাঠদান শেষে অনন্ত কুমার আশ্রমের ঘরে তালা দিয়ে বাড়ি ফিরে যান। রাত আনুমানিক ৮টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা আশ্রমে আগুন লাগিয়ে দেয়। এতে আশ্রমের ঘরে থাকা ফ্যান, বইপত্র ও কাঠের তৈরি জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে যায়।

অনন্ত কুমার জানান, “আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ছুটে গিয়ে গ্রামের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু ততক্ষণে সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। আমি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি, কিন্তু চারদিন পার হলেও পুলিশ এখনো কাউকে শনাক্ত করতে পারেনি।” তিনি দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট