1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন কৃষক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রাজনগরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ফরহাদ আহমেদ বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় কৃতি ফুটবলারদের সংবর্ধনা দিলেন এমপি আবুল হোসেন খান মধুপুরে বিদায়ী ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান রাণীনগরে পারিবারিক কলহের জেরে যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম, থানায় মামলা ডিমলায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা ও বিনামূল্যে লবণ বিতরণ বাঘা পৌর কৃষক দলের ৩ নং ওয়ার্ড কমিটি গঠন: নেতাকর্মীদের চাঙ্গা করার আহ্বান মধুপুরে মোবাইলের দোকানে দেয়াল ভেঙে চুরি, নগদ টাকাসহ ৩ লাখ টাকার মালামাল লুট সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে মাদক নির্মূল সম্ভব নয়: এমপি রেজাউল ইসলাম পঞ্চগড়ে বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক: কারাদণ্ড ও অর্থদণ্ড

রাণীনগরে পারিবারিক কলহের জেরে যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম, থানায় মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
রাণীনগরে পারিবারিক কলহের জেরে যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম, থানায় মামলা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পারিবারিক বিরোধের জেরে মো. উজ্জল মন্ডল (৪৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। আপন চাচাতো ভাই মাসুম মন্ডলের (৩৫) বিরুদ্ধে এই বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৩ মে) রাত ৮টার দিকে উপজেলা সদরের পূর্ব বালুভরা গ্রামে এই নৃশংস হামলার ঘটনাটি ঘটে। আহত উজ্জল মন্ডল ওই গ্রামের মৃত মালেক মন্ডলের ছেলে। অন্যদিকে অভিযুক্ত মাসুম মন্ডল একই গ্রামের মৃত মনছের মন্ডলের ছেলে। এ ঘটনায় রাতেই আহত উজ্জলের মা বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ডিউটি শেষে বাড়ি ফেরার পথে হামলা

ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চাচাতো ভাই উজ্জল মন্ডল ও মাসুম মন্ডলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও কলহ চলে আসছিল। আহত উজ্জল মন্ডল স্থানীয় একটি পেট্রোল পাম্পে চাকরি করেন। শনিবার রাতে তিনি পাম্পের ডিউটি শেষ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে রাত ৮টার দিকে তিনি বাড়ির কাছাকাছি গ্রামীণ রাস্তায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা মাসুম মন্ডল তাঁর পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই মাসুম ধারালো হাসুয়া দিয়ে উজ্জলকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। উজ্জলের চিৎকার শুনে পরিবার ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারী মাসুম মন্ডল পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় নওগাঁ হাসপাতালে স্থানান্তর

স্থানীয়রা উজ্জলকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

হত্যার উদ্দেশ্যে হামলা, মায়ের বিচার দাবি

আহত উজ্জলের মা মোছা. জুলেখা বিবি অভিযোগ করে বলেন, “পূর্ব শত্রুতার জেরে সম্পূর্ণ হত্যার উদ্দেশ্যে মাসুম আমার ছেলের ওপর অতর্কিত আক্রমণ চালায়। হাসুয়ার কোপে উজ্জলের বাম হাত, পিঠ ও গাল মারাত্মকভাবে কেটে গেছে। সে এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছটফট করছে।” তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মূল অভিযুক্ত মাসুমসহ মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

অভিযুক্ত পলাতক ও পুলিশের বক্তব্য

ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুম মন্ডল পলাতক রয়েছেন। তাঁর মুঠোফোনটিও বন্ধ থাকায় এই অভিযোগের বিষয়ে তাঁর কোনো বক্তব্য বা মন্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পারিবারিক কলহের জেরে যুবকের ওপর হামলার ঘটনায় রাণীনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আহত যুবকের মা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে এই মামলাটি করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট