1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ আটক ঝিনাইগাতীতে “নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট” এর ড্র সম্পন্ন: মাঠ কাঁপাতে ফিরছেন লিজেন্ডরা শেরপুরে নার্সের বাসায় গোপনে ডিএনসি: হাসপাতালে ভর্তিকৃত গৃহবধূর করুণ মৃত্যু বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা: ৫ বছরের শিশুর আহাজারি শেরপুরের গারো পাহাড় রক্ষায় ফুঁসে উঠেছে সচেতন সমাজ: বন ধ্বংস ও বালু উত্তোলন বন্ধের দাবি চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ডিমলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ঢাকা ও হাতীবান্ধা থেকে দুই আসামিই গ্রেপ্তার স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত

শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে পদ থেকে অব্যাহতি প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে
শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে পদ থেকে অব্যাহতি প্রদান
শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে পদ থেকে অব্যাহতি প্রদান

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর:
দলীয় নীতি ও শৃঙ্খলা রক্ষায় জড়িত থাকায় শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

১১ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন-এর সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ১৩ জুলাই ২০২৫ তারিখ শফিকুল ইসলাম মাসুদ নিজেই কেন্দ্রীয় কমিটির নিকট পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব নেওয়ায় দুইটি গুরুত্বপূর্ণ পদ একসাথে পালন করা তার পক্ষে সম্ভব নয়। একই সঙ্গে তিনি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জিতেন্দ্রা মজুমদারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানান।

অব্যাহত প্রাপ্ত পদ নিয়ে শফিকুল ইসলাম মাসুদ জানান,

“বিগত ৪ মাস আগে, ১৩ জুলাই আমি যুবদলের পদ থেকে অব্যাহতি চেয়েছিলাম। কারণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ নেওয়ার কারণে দুই পদ একসাথে রাখা সম্ভব ছিল না।”

উল্লেখ্য, গত ৩ নভেম্বর শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে মনোনয়ন দেয়। এরপর ৯ নভেম্বর ঐ মনোনয়ন বাতিল করে শফিকুল ইসলাম মাসুদকে মনোনয়ন দেওয়ার জন্য তার সমর্থকরা শহরে বিক্ষোভ সমাবেশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট