1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বরিশালের বাকেরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ চারজনের নামে হত্যা মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে
বরিশালের বাকেরগঞ্জে গৃহবধূ লামিয়া আক্তার নদীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামীসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা
বরিশালের বাকেরগঞ্জে গৃহবধূ লামিয়া আক্তার নদীর রহস্যজনক মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া — স্বামীসহ চারজনের নামে মামলা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বামী **অন্ত ফকির (২৫)**সহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

নিহতের নানা মুক্তিযোদ্ধা শামসুল হক মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে নিহতের স্বামী অন্ত ফকিরকে।

সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কৃষ্ণকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম লামিয়া আক্তার নদী (২১)। তিনি কৃষ্ণকাঠি গ্রামের মোশাররফ ফকিরের ছেলে অন্ত ফকিরের স্ত্রী।

খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে।

নিহতের শাশুড়ি শিল্পী বেগম বলেন,

“সোমবার রাতে পুত্রবধূকে ডাকতে গিয়ে জানালা দিয়ে দেখি সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। আমি চিৎকার দিলে লোকজন এসে দরজা ভেঙে নামিয়ে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

অন্যদিকে নিহতের মা নাজমা বেগম দাবি করেন,

“আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সোমবার সকালেও জামাইকে নিয়ে জন্মদিনের কেক কেটেছিল নদী। রাতে স্বামী, শ্বশুর-শাশুড়ি মিলে তাকে মেরে ফেলে ফাঁসের নাটক সাজিয়েছে। মেয়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান,

“সোমবার রাত ১১টার পর লামিয়া আক্তার নদী নামে এক গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়।”

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন,

“মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্ত করে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহতের নানা শামসুল হক বাদী হয়ে নামধারী চারজন ও অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট