1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

ঠাকুরগাঁও পীরগঞ্জ যুবদল সভাপতি নজমুল হুদার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে
নজমুল হুদা মিঠুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ | পীরগঞ্জ যুবদল সংবাদ

মোঃ মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টার

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠুর বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মিঠু জানান, সম্প্রতি রাণীশংকৈল থানায় চারজনকে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী সন্দেহে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রাণীশংকৈল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী হামিদুল ইসলাম ও তার ছেলে সারোয়ার নুর লিমন রয়েছে। মিঠুর দাবি, তারা কখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না।

পীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি বলেন, “ওসি আরশেদুল হকের ব্যক্তিগত আক্রোশের কারণে আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। সামাজিক মাধ্যমে আমার বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।”

স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক ক্ষতিসাধনের উদ্দেশ্যে মিঠুর নাম ব্যবহার করছে। সাবেক ছাত্রদল নেতা মেজবাউল পারভেজ সূর্যও নিশ্চিত করেছেন যে ভিডিওটি ভুলভাবে প্রচার করা হয়েছে।

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, আটককৃতদের ছাড়ানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং মিঠু তাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট