1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে হত্যা, স্ত্রী আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে
রাজশাহীর ডাবতলায় সহকারী জজের বাসায় হামলার পর ঘটনাস্থলে তদন্ত করছে পুলিশ

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে জেলা সহকারী জজ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমন (১৯)-কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগরীর ডাবতলা এলাকার নিজ বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামলায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি) ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাংবাদিকদের জানান,

“ঘটনার সঙ্গে জড়িত একজন ঘাতক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।”

পুলিশ জানায়, হামলার কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনো বিষয় জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট