1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

“জামায়াতকে হেরে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই: টিপু”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
টিপু লালপুর সুন্দরী পাইলট স্কুল মাঠে জনসভায় বক্তৃতা করছেন
বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু শনিবার লালপুরে অনুষ্ঠিত বিশাল জনসভায় বক্তব্য রাখছেন।

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, লালপুর-বাগাতিপাড়া আসনে তারা হ্যাটট্রিক করতে চায় না। তিনি জানান, ২০০৮ সালে হেরেছিলাম, ২০১৪ সালে হেরেছিলাম, আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর কাছে ধানের শীষকে পরাজিত করতে দেব না।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নাটোরের লালপুর সুন্দরী পাইলট স্কুল মাঠে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বড় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে টিপু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। যারা এমপি হতে চায়, আবারো দেশে সংকট তৈরি হলে অনেকেই পালিয়ে যাবে। আমরা কিন্তু রাজপথে থাকবো।”

টিপু নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “এক এগারোতে যখন এমপিরা জিয়া পরিবারের বিরুদ্ধে গিয়েছিল, আমরা কয়েকজন হাতে গোনা জিয়া পরিবারের পক্ষে দাঁড়িয়েছিলাম এবং আমরা বিজয়ী হয়েছি। আজ যারা আমাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা মনোনয়ন পাচ্ছে, আর যারা জিয়ার পক্ষে ছিল তারা বঞ্চিত হচ্ছে।”

তিনি আরও জানান, লালপুর-বাগাতিপাড়ার মানুষকে জেল-জুলুম থেকে বাঁচানোর জন্য তিনি নির্বাচন করবেন। “দলের সিদ্ধান্ত ও প্রতীকের জন্য অপেক্ষা করবো, শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো, জনগণের রায় নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবো। আগামী নির্বাচনে জনতার প্রার্থীর বিজয় হবে।”

এ সময় জনসভায় লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক টমি, লালপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সভানেত্রী রাশিদা খাতুন, লালপুর ইউনিয়ন বিএনপির নেতা সাজেদুল ইসলাম হলুদ, জফিরুল ইসলাম মাস্টার ও রাশিদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট