1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাঘা–চারঘাটে জামায়াতের এমপি প্রার্থী নাজমুল হকের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে
চারঘাট–বাঘায় জামায়াতের এমপি প্রার্থী নাজমুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত মোটরসাইকেল শোভাযাত্রার দৃশ্য
জামায়াতের এমপি প্রার্থী নাজমুল হকের নেতৃত্বে চারঘাট–বাঘায় অনুষ্ঠিত মোটরসাইকেল শোডাউন।

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চারঘাট–বাঘা (রাজশাহী-৬) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হকের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঘা উপজেলার চন্ডিপুর হাই স্কুল মাঠে শত শত মোটরসাইকেলসহ নেতাকর্মীরা জমায়েত হন।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে শোডাউনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার সেক্রেটারি জনাব গোলাম মর্তুজা। আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা নায়েবে আমীর মইনুল হোসেন শেখ, চারঘাট–বাঘা আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন—
বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শফিকুল ইসলাম, বাঘা উপজেলা আমীর শিক্ষক আব্দুল্লাহ আল মামুন নুহু, চারঘাট উপজেলা আমীর শিক্ষক আবুল কালাম আজাদ, বাঘা উপজেলা সেক্রেটারি মাস্টার ইউনুছ আলী, নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, বাঘা পৌর আমীর অধ্যাপক সাবদার হোসেন, আড়ানী পৌর আমীর অধ্যাপক মনিরুল আজম জিন্জু, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলা সাধারণ সম্পাদক সবুজ মাহমুদসহ আরও অনেকে।

তথ্য অনুযায়ী, এমপি প্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই মোটরসাইকেল শোভাযাত্রাটি চন্ডিপুর হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে বাঘা বাজার, মনিগ্রাম বাজার, মীরগঞ্জ, চারঘাট বাজার, সরদা, শিশাতলা, নন্দনগাছী বাজার, কালুহাটি, আড়ানী বাজার, তেঁতুলিয়া বাজার হয়ে বাঘার ঐতিহাসিক ঈদগাঁহ ময়দানে শেষ হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট